বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে ব্রুনেইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি দুই বছর মেয়াদি স্নাতকোত্তর এবং তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দেবে। ‘ব্রুনেই দারুস সালাম গভর্নমেন্ট স্কলারশিপ’–এর আওতায় এ স্কলারশিপ দেওয়া হবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে ৪০১ জন মিডওয়াইফ নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি), সেই বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতা সংশোধন ও সময় বৃদ্ধি করা হয়েছে। পিএসসির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।