নিরাপত্তা রক্ষী, কর্মী-ক্যাশিয়ার ছাড়া চলছে পুরো একটা শপিং মল! অবাক লাগতে পারে, এটা কী ভাবে সম্ভব? মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনও দেশ নয়। কর্মীবিহীন এমনই অদ্ভুত শপিং মল রয়েছে সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় রাজ্য দুবাইতে।
আইসিটি শিক্ষক নিয়ে নানা অনিয়ম-দুনীতির ব্যাপক অভিযোগ রয়েছে। জাল সনদ দিয়ে শিক্ষক নিয়োগ হওয়ার ব্যাপক অভিযোগের মধ্যে মাদ্রাসায় কম্পিউটার-প্রিন্টার না থাকলে আইসিটি বিষয়ের শিক্ষক-প্রভাষক ও অফিস সহকারীর দুটি কর্মচারী পদে জনবল নিয়োগ দেওয়া যাবে না বলে নতুন নির্দেশনা দিয়েছে মাদ্রাসা অধিদপ্তর। একইসঙ্গে এমপিও সংক্রান্ত কাজ বাজারের দোকান থেকে না করাতে মাদ্রাসা প্রধানদের বলা হয়েছে।