সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আবেদনকৃত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল৷
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। এতে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি–৯–এর আওতায় সেমি স্কিলড মেইনটেইনার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের প্রত্যাশা ছিল সেখান থেকেই নিজ দেশের ভোটার আইডি কার্ড পাওয়ার। তাদের সেই প্রত্যাশা এবার পূরণ হচ্ছে। সম্পূর্ণরূপে চালু হয়েছে প্রবাসীদের নতুন জাতীয় পরিচয়পত্র প্রদানের আবেদন প্রক্রিয়া।