শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার রূপান্তরে আন্তর্জাতিক অংশীদারিত্বের জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) ভারতের মহারাষ্ট্রে জি-২০ দেশগুলোর শিক্ষামন্ত্রীদের সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, সরকারি কর্মচারীদের, দ্রুত ও সঠিক সিদ্ধান্ত দেবার যোগ্যতা এবং সেটি বাস্তবায়নের দক্ষতা অর্জন করতে হবে। কারণ এর ওপর জনসেবা ও দেশের উন্নয়ন অনেকাংশেই নির্ভরশীল।