বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট শিটের অর্থনৈতিক কোড মোতাবেক পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল অনুষ্ঠিত হবে। এতে রিসোর্সপারসনসহ ত্রিশজন কর্মকর্তা অংশ নেবেন।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, সরকারি কর্মচারীদের, দ্রুত ও সঠিক সিদ্ধান্ত দেবার যোগ্যতা এবং সেটি বাস্তবায়নের দক্ষতা অর্জন করতে হবে। কারণ এর ওপর জনসেবা ও দেশের উন্নয়ন অনেকাংশেই নির্ভরশীল।
সাধারণ শিক্ষার্থীদের কর্মবাজারের উপযোগী কারিগরি শিক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের কর্মবাজারের উপযোগী করতে কারিগরি শিক্ষাকে সুলভ ও আকর্ষণীয় করার চেষ্টা করছে সরকার। দেশের প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। সাধারণ ধারার শিক্ষার্থীদের বৃত্তিমূলক দক্ষতা দেওয়ার জন্য শিক্ষাক্রমে কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হচ্ছে।