মালয়েশিয়ায় প্রবাসীকর্মীর কর্মসংস্থান নিশ্চিতে সত্যায়নে স্বচ্ছতার কাজ করছে হাইকমিশন। চলতি বছরে প্রায় পাঁচ লাখ বাংলাদেশির কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। যা ২০০৭ এরপর ২০২৩ এ রেকর্ড। এরই মধ্যে ৪ লাখ ২৭ হাহার ৭৫৯ জন কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে দেশটির সরকার।
ইতালির রোমে প্রবাসীদের জন্য প্রথমবারের মতো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইউরোপের মধ্যে ইতালিতে প্রথম এই কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে।
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় এগিয়ে রয়েছে তাদের পিএইচডি ডিগ্রি করার অনুমতি দেওয়ার বিষয়টি এখন এসব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভেবে দেখতে পারে।