এথিক্স এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইটুএসডি)-এর উদ্যোগে রাজধানীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘নৈতিক শিক্ষা ওয়ার্কবুক’ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬-০৩-২০২৩) ইটুএসডি-র কর্মকর্তারা তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এবং গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের শিক্ষার্থীদের হাতে বইটি তুলে দেন।
দুই স্কুলে এ উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান, ইটুএসডি-র প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আলী রেজা, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্রীন খান রুপা ও গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের প্রধান শিক্ষক রহিমা আক্তার।
দেশের বেসরকারি মেডিকেল ভর্তি প্রক্রিয়ায় হযবরল সৃষ্টি হয়েছে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশ ও ক্ষুব্ধ।
প্রথমবারের মতো অটোমেশন চালু করায় মেডিকেল কলেজে ভর্তিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পছন্দমত মেডিকেল কলেজে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল বিক্ষোভকারী। বর্তমানে এ বয়সসীমা ৩০ বছর।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফারসি জানান, বিকেল ৪টা থেকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে ও তীব্র যানজট সৃষ্টি হয়।
সিদ্ধান্ত প্রদান ও বাস্তবায়নের দক্ষতা অর্জন করতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা সচিব
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, সরকারি কর্মচারীদের, দ্রুত ও সঠিক সিদ্ধান্ত দেবার যোগ্যতা এবং সেটি বাস্তবায়নের দক্ষতা অর্জন করতে হবে। কারণ এর ওপর জনসেবা ও দেশের উন্নয়ন অনেকাংশেই নির্ভরশীল।