সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদমর্যাদা সরকারের ‘তৃতীয় শ্রেণির কর্মচারী’র। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাঁরা জাতীয় বেতন স্কেলের ১৫তম গ্রেড থেকে ১৩তম গ্রেডে অন্তর্ভুক্ত হন (১১ হাজার টাকা স্কেল)। প্রাথমিকের প্রধান শিক্ষকরা বেতন পান ১১তম ও ১২তম গ্রেডে। এই শিক্ষকদের অভিযোগ, তাঁদের পদমর্যাদা ও বেতন দুটিই কম এবং তাঁরা অবহেলা ও বঞ্চনার শিকার।
বকেয়াসহ বৃত্তির অর্থ পাবেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। বৃত্তির অর্থ দিতে প্রাথমিক পর্যায়ে চলছে তথ্য পূরণের কাজ। এ নিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, সাধারণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল/ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)৷