রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমাজে শিক্ষকদের সম্মানের জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসছে। কতিপয় শিক্ষক বিশ্ববিদ্যালয়ের চাকরিকে ঐচ্ছিক দায়িত্ব মনে করেন। বৈকালিক কোর্স বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয়াকেই তারা বেশি অগ্রাধিকার দেন। তবে কিছুসংখ্যক অসাধু লোকের কর্মকাণ্ডের জন্য গোটা শিক্ষকসমাজের মর্যাদা যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং শিক্ষকসহ যেকোনো নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেয়ার জোর তাগিদও দেন আচার্য আবদুল হামিদ।
মেটা, টুইটারের পর এবার আমাজন। বিপুল কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে আরো এক সংস্থা। জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতেই একসাথে প্রায় দশ হাজার কর্মীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে আমাজন।
চলমান এইচএসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষাবোর্ডে বিএমটির বাংলা-১ প্রশ্নপত্রে ত্রুটির কারণে স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে।