চাকরি জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রাম পুলিশ। সোমবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে প্রায় প্রতিদিনই আসছে কোনো না কোনো মুখরোচক খবর। কদিন ধরে তিনি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে যাচ্ছিলেন। টুইটার থেকে প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। একটি ই-মেলের মাধ্যমে তাদের জানানো হয়েছে, সংস্থায় তাদের আর প্রয়োজন নেই।
৯ম দিনে গড়িয়েছে ৪০তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের আন্দোলন। ছয় দফা দাবিতে আজও সাদা প্লাস্টিকের মুখোশ পরে প্রতিবাদ জানিয়েছেন তারা। তাদের স্লোগানে স্লোগানে উত্তাল ছিল সরকারি কর্ম-কমিশন (পিএসসি) এলাকা। এসময় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।