বাংলাদেশ ব্যাংকে অফিসার (জেনারেল) পদে ২০০ জন নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২ ডিসেম্বর ২০২২ (শুক্রবার)। বহু নির্বাচনী প্রশ্নপত্রে (এমসিকিউ) ১ ঘণ্টাব্যাপী এই পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। প্রার্থীর রোল অনুযায়ী ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে একযোগে বাছাই পরীক্ষা নেওয়া হবে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র ১৮০ কোটি টাকার পাঁচ বছর মেয়াদি একীভূত শিক্ষার নতুন প্রকল্প ‘সবাই মিলে শিখি’ উদ্বোধন করা হয়েছে। ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর ক্যাথরিন ডি. স্টিভেনস, বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত যৌথভাবে এর উদ্বোধন করেন।