আগামী ২৪ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে নিয়েছে অধিপ্তর।
এইচএসসির বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্নের ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এরপর থেকে প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরও সতর্ক হতে হবে।’
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০ হাজার ৫৯৭ জন বাংলাদেশি শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। এর ফলে আগের শিক্ষাবষের্র ১৪তম স্থান থেকে বাংলাদেশ ১৩তম স্থানে উঠে এসেছে।