৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ আংশিক পরিবর্তন করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার থেকে বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারছেন।
দেশের গণ্ডি পেরিয়ে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশে বিদেশে পাড়ি জমান। প্রতি সেমিস্টারে শত শত ডলার টিউশন ফি পাঠাতে হয় অভিভাবকদের। এটি বাংলাদেশ থেকে রেমিট্যান্স বা টিউশন ফি হিসেবে বিদেশে যায়। এমন টিউশন ফির ওপর এখন থেকে কর নিবে না বাংলাদেশ সরকার। প্রস্তাবিত ২০২৪-২৫ বাজেটে এ ধরনের সুযোগ রাখা হয়েছে।
বাংলাদেশের বিশাল শিক্ষার্থী জনগোষ্ঠীর শিক্ষাগত ভবিষ্যতের চাহিদা পূরণের সেরা আয়োজন ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’। ভারতের শীর্ষসারির কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির দুয়ার খুলে দিতে অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড এবছরও পুনরায় ভারতীয় শিক্ষা নিয়ে তাদের জনপ্রিয় মেলা আয়োজন করতে যাচ্ছে চার বিভাগীয় শহর চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহীতে।