শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার। তবে পরিস্থিতি বিবেচনা করে ‘যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা‘ করা হবে বলে জানানো হয়েছে। নতুন সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আগের সরকারের করা মাধ্যমিক শিক্ষার ‘নতুন কাকিুলাম’ স্থগিত হয়েছে বলে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক (এনসিটিবি) বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের (স্কুল ও কলেজ) বদলি নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রবিবার (১১ আগস্ট) প্রকাশিত এ নীতিমালাটি গত ৩১ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান নীতিমালাটি সই করেন।
এ নীতিমালা অনুযায়ী, শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক শর্ত সাপেক্ষে পারস্পারিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন।
‘সহকারী অধ্যাপক এবং প্রভাষক’ পদে শিক্ষক নিয়োগ নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)। আগ্রহীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চতুর্থ ধাপের আবেদন শুরু হচ্ছে রোববার (১১ আগস্ট) থেকে। তিন ধাপে আবেদন গ্রহণ ও শিক্ষার্থী নির্বাচনের পরও আসন খালি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।