ইন্টারনেট ও ফেসবুক বন্ধ থাকায় দেশের ই–কমার্স খাতে গত ১৩ দিনে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন করা কাগজপত্র আর অন্য দেশে আবার সত্যায়ন করতে হবে না। বাংলাদেশ এপোস্টল কনভেনশনে যুক্ত হওয়ায় এ সুবিধা পাওয়া যাবে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সোমবার নেদারল্যান্ডসে এক অনুষ্ঠানে দেশের পক্ষে এপোস্টল কনভেনশনে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সম্মতিপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমে থাকছেন না পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষকদের টানা সর্বাত্মক কর্মবিরতি ও আন্দোলনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকনেতাদের সঙ্গে শিক্ষামন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন মহলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শান্তি ও সংঘর্ষ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন নাসরিন জেবিন। একাডেমিক বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পেয়েছেন তাজউদ্দীন আহমদ স্বর্ণপদকও। উচ্চতর ডিগ্রির (পিএইচডি) জন্য জেবিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির ফুল ফান্ড স্কলারশিপ পেয়েছেন। এখন দেশটির ভিসা পেতে ঢাকায় মার্কিন দূতাবাসে সাক্ষাৎকারের অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। তবে কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউয়ের কারণে সৃষ্ট জটিলতায় মার্কিন দূতাবাস থেকে দুই দফায় তার সাক্ষাৎকারের সূচি পিছিয়ে দেয়া হয়েছে। নতুন করে সাক্ষাৎকারের জন্য দূতাবাসের শিডিউল নিতে চাইলেও নিতে পারছেন না। এমনকি তা সহসা পাবেন কিনা সে বিষয়েও অনিশ্চয়তায় রয়েছেন যুক্তরাষ্ট্র গমনেচ্ছু এ শিক্ষার্থী।